1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

এখন রাজনীতি নয়, মানুষের সেবা করার সময়: আবুল কাউছার আশা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৫১৬ Time View
kawsar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উদ্যোগে সাড়ে ৭শ অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় বন্দর থানাধীন কবিলার মোড়স্থ তার নিজ বাস ভবনের সামনে এ আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা উপস্থিত থেকে কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এ খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো, চাউল, ডাল, আলু, আটা, পিয়াজ। বন্দর থানাধীন কবিলার মোড়, পুর্বপাড়া ও নবীগঞ্জ কদমরসুল এলাকার অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় আবুল কাউছার আশা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সাহেবের উদ্যোগে এ খাদ্য সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রদান করা হচ্ছে। ধারাবাহিকতার সহিত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে।

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই আমরা অসহায় মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু পারছি তবুও আমাদের ক্ষুদ্র চেষ্টায় কিছুটা হলেও এই মানুষ গুলো তাদের পরিবার পরিজন নিয়ে দু’বেলা খাবারের ব্যবস্থা করতে পারছে।

তিনি আরও বলেন, আমি প্রতিবারই ত্রাণ সামগ্রী বিতরন কালে সমাজের বিত্তবানদের আহবান করে থাকি এই অসহায় মানুষ গুলোর জন্য। তাই আমি আবারও আহবান করবো ঘরে বসে রাজনীতি না করে এই মানুষ গুলোর জন্য কিছু করুন। এখন রাজনীতি করার সময় নয়, এখন সময় মানুষের সেবা করার। আমি সেটাই করার চেষ্টা করছি। আপনারাও অসহায় মানুষের পাশে দাড়ান তাদেরকে ভালবাসতে শিখুন। দেখবেন আপনাদের ভালবাসার লোকের অভাব হবে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL