1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

করোনার কারনে ঈদে বন্ধ থাকবে সিদ্ধিরগঞ্জের সকল শপিংমল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৬৭ Time View
sidirganj
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম চিটাগাং রোড এলাকার সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কেট মালিক সমিতি। করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার (৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের অফিস কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় সভায় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, হাজী নেকবর আলী চম্পক সুপার মার্কেট, ইউএস শপিং সেন্টার, হাজী বদরুদ্দিন সুপার মার্কেট, কাসসাফ শপিং সেন্টার ও চাঁন সুপার মার্কেটের পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় মার্কেটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় নিয়ে ঈদ শপিংয়ে আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শপিংমলে ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এ আশঙ্কা থেকেই শপিংমল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে করোনাভাইরাস রোধ হলে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL