1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আড়াইহাজারে কিস্তির চাপে গৃহবধুর আত্মহত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১৭২৫ Time View
madur
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজারে ঋণ ও এনজিওর কিস্তি পরিশোধের চাপে আত্মহত্যা করেছেন তিন সন্তানের মা। নিপা আক্তার (৩১) নামে ওই নারী মালয়েশিয়া প্রবাসী ওয়াদ আলীর স্ত্রী।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রাদী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে পারিবারিকভাবে ওয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় নিপার। ৫ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। বর্তমানে সেখানে লকডাউন থাকায় গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো।

পাশাপাশি সংসার খরচ, ঋণ এবং এনজিওর কিস্তিও নিপাকেই পরিশোধ করতে হতো। গত কয়েকমাস ধরে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়েন নিপা। সেই চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর আলী আজগর জানান, শুনেছি পাওনা টাকা ও সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় ভুগছিলেন তিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারার পাশাপাশি পরিবারের খরচ চালাতে হিমশিম খেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যদের অনুরোধে দুপুরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL