1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

দেশের সকল মহাসড়কে চাঁদাবাজদের চিহ্নিত করার কাজ চলছেঃ অতিরিক্ত আইজিপি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩২৫ Time View
igp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনরোধে গণপরিবহন গুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (এ্যাডিশনাল আইজিপি) মল্লিক ফখরুল ইসলাম।

রবিবার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানা পরিদর্শনে এসে তিনি একথা জানান।

তিনি বলেন, গণপরিবহনের চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ব্যপারে দেশের সকল হাইওয়ে থানা পুলিশকে কঠোর দিক নির্দেশনা দেয়া হয়েছে।

মহাসড়কগুলোতে চাাঁদাবাজি বন্ধে ও দূর্ঘটনারোধে নানা পরিকল্পনার কথা উল্লেখ করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম আরো জানান, চাঁদাবাজির সাথে হাইওয়ে পুলিশের কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাশাপাশি মহাসড়কে চলাচলে নিষিদ্ধ করা সিএনজি, অটো রিকশা ও ইজিবাইকসহ তিন চাকার সকল যানবাহনের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের সকল মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত করতে চাঁদাবাজদের চিহ্নিত করার কাজ চলছে। একই সাথে গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী বহন ও সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং করোনাকালীন দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশ সদস্যদের প্রতি সতর্কতা অবলম্বনেরও নির্দেশ দেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) বরকত উল্লাহ খান, গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহম্মদ খান ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেনসহ প্রমূখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL