1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

পুষ্টিকর খাদ্য সামগ্রী নিয়ে হিজড়া সম্প্রদায়ের পাশে আশা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪২৭ Time View
assha
হিজড়া সম্প্রদায়ের নেতাদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন আশা

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের নির্দেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা ৬৫ জন হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করেন।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪ টায় নগরীর নিমতলা এলাকায় এ সামগ্রী প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে আবুল কাউছার আশা বলেন, দেশের এই দুঃসময়ে আপনাদের মত অসহায় কর্মহীন মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রার্দুভাবের পর থেকেই সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের নির্দেশ মোতাবেক আমি চেষ্টা করে যাচ্ছি অসহায়দের পাশে থাকার।

কতটুকু পারছি সেটা বিচার করার সময় আমাদের নেই কারন আমরা মন থেকে আপনাদের সেবা করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আপনাদের কিছুটা হলেও দুঃখ লাগব করার। কতটুকু পারছি জানি না। তবে এই সেবা করতে গিয়ে যে তৃপ্তি ও আপনাদের ভালবাসা পাচ্ছি সেটার মূল্য কখনই দিতে পারবো না।

হিজড়া সম্প্রদায়ের সদস্যদের সাথে আলাপকালে আবুল কাউছার আশা

এ সময় তিনি হিজড়া সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে বলেন, আমার কাছে আপনারা স্থায়ী ভাবে বসবাস করার জায়গা চেয়েছেন। আমি আপনাদের সেই দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ ও মেয়রের কাছে আহবান করছি। তারা যেন আপনাদের জন্য একটু থাকার জায়গার ব্যবস্থা করে দেন। আপনারাও তাদের কাছে লিখিত ভাবে আবেদন করেন। আমি আশাকরি তারা আপনাদের জন্য অবশ্যই সেই ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, আপনারা আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের সেবা করতে পারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হিজড়া সম্প্রদায়ের নেতা হাজী ময়ুরী, সন্ধ্যা রানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন লিয়ন, তনু, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য রোমান হোসেন রাব্বী সহ হিজড়া সম্প্রদায়ের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL