1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে স্ত্রীর প্রেমিককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টায় স্বামী আটক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৬১ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজার উপজেলায় স্ত্রীর প্রেমিককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে আলী হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আহত প্রেমিক শাহজালালের ছোট ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে আলী হোসেনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেছেন।

গ্রেফতার আলী হোসেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন চৌখা আখর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নৈকাহন চৌখা আখর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আলী হোসেনের স্ত্রী রোকিয়া বেগমের (৩৩) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে শাহজালালের।

এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আলী হোসেন বিষয়টি নিয়ে প্রথমে শাহজালালকে বুঝিয়ে বললেও কোনো কাজ হয়নি। যার কারণে রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে একটি মার্কেটের সামনে আলী হোসেন তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়ে শাহজালালকে জিজ্ঞেস করেন। এ

 নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আলী হোসেন শাহজালালকে ছুরিকাঘাত করেন। পরে শাহজালালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শওকত হোসেন জানান, আলী হোসেনের স্ত্রীর সঙ্গে একই গ্রামের শাহজালালের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। রোববার বিকেলে আলী হোসেন ও শাহজালালের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়। পরে শাহজালালকে ছুরিকাঘাত করেন আলী হোসেন। এ ঘটনায় মামলার পর সোমবার আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL