1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফুটবল খেলোয়ার আরিফ পেল গর্বিত সন্তান হিসাবে সবংর্ধনা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৬৯ Time View
dc

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ ফতুল্লার ফুটবলার স্ট্রাইকার ফুটবলার আরিফ হাওলাদাকে সংবাদ প্রকাশের পর “গর্বিত সন্তান” হিসাবে সবংর্ধনা দেওয়া হয়েছে ।

সোমবার  ( ১৮ আগষ্ট ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটুর সভাপতিত্বে এ সবংর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, সম্মানিত অতিথি হিসাবে  ছিলেন নারায়ণগঞ্জ জেলার মহিলা সংস্থার চেয়ারম্যান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান পত্নী  সালমা ওসমান লিপি,  বিশেষ অতিথি  সদর উপজেলা ইউএনও নাহিদা বারিক, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, সিভিস সার্জেন ড. মো. ইমতিয়াজ, ডা. আসাদুজ্জামান সহ আরও অনেকে।

প্রসঙ্গত, সাড়ে ৬ লাখ টাকা চুক্তিতে খেলা নারায়ণগঞ্জের ফুটবলার আরিফ হাওলাদার কারেনাকালে ফুটবল টিম না পেয়ে বেকার হয়ে যায়। এক পর্যায়ে টাকা পয়সার অভাবে বাবা- মায়ের সংসারের ভরণপোষন খরচ যোগাতে ৪শ টাকার জোগালী কাজে যায়। লোকচক্ষুর আড়ালে প্রায় আড়াই মাস আরিফ এ কাজ করতে থাকে।

এক পর্যায়ে বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এমপি পত্মী সালমা ওসমান লিপি জানতে পেরে তাৎক্ষনিক আরিফকে আর্থিকভাবে ৫০ হাজার টাকা সহায়তা দিয়ে জোগালীর কাজ থেকে ফিরিয়ে আনেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এক পর্যায়ে সাইফ পাওয়ার টেকের চেয়ারম্যান  রুহুল আমিন তরফদার আরফিকে চট্টগ্রাম আবাহনীতে খেলার সুযোগ করে দেন।

সভায় বক্তারা আরিফের প্রশংসা করে বলেন, আরিফকে এ জন্য গর্বিত সন্তান হিসাবে সবংর্ধনা দেয়া হলো কারণ আরিফ প্রথম থেকেই কারো কাছে হাতে পাতেনি। সে হাতের কাছে যে কাজটি পেয়েছে সেই কাজ ছোট না বড় তা নির্ণয় করেনি। সে কাজকে কাজ মনে করে সংসার অভাব মেটাতে জোগালীর কাজ করেছে।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, আরিফ কারো কাছে হাত পাতেনি । এটাই হচ্ছে আমাদের জন্য ম্যাসেজ। আর যারা আরিফকে সহযোগিতা করেছেন তা প্রচার করলে  সমাজে যাদের আরিফের মতো বা আরিফের চেয়ে খারাপ অবস্থায় জীবন যাপন করছেন আরও মানুষ সহযোগিতার জন্য  এগিয়ে আসবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL