1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে নারীসহ ৪ ডাকাত ডিবির জালে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৫৫ Time View
dakat 1

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার আষাড়িয়ার চর সেতু এলাকায় ডাকাতির কাজে প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে নারী সহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আড়াইহাজার উপজেলার ঝাউকান্দি এলাকার শামসু মিয়ার ছেলে শুক্কুর আলী, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মেহের আলী মাস্টারের ছেলে নাজিম উদ্দিন ওরফে নাদিম, ব্রাহ্মনবাড়ীয়ার তেজখালী এলাকার নীল মিয়ার ছেলে বাবুল হোসেন ওরফে বাবু ও একরামপুর সিএসডি গেইট এলাকার আব্দুল হাইয়ের ছেলে মোমেন।

 শনিবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান জেলা ডিবি পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী।

 জাহেদ পারভেজ চৌধূরী ব্রিফিংয়ে বলেন, আমার পুলিশের একটি দল সোনারগাঁ ও বন্দর এলাকার শৃঙ্খলা ডিউটি করাকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১০/১১জনের একটি ডাকাত দল ডাকাাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র ও হাত বোমা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর সেতুর উত্তার পাশে আল মোস্তফা গ্রæপের একটি খালি জায়গায় বসে বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।

আমাকে অবগত করা হলে দ্রæত তাদের গ্রেফতার করার জন্য বলি। এ সময় তাদের কাছ থেকে ৪টি ছোরা, ২টি লোহার তৈরী কাওয়াল, ১টি কার্টার, ৭টি হাত বোমা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 তিনি আরও বলেন, সে সময় আসামিদের নিকট বোমা তৈরীর সরঞ্জামাদী বিক্রি করার অপরাধে ও নিজ গৃহ তল্লাশী করে ২ কেজি বোমা তৈরীর পাউডার সহ মোসা. মমতাজ (৬০) কে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে পাঠানো হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL