1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না.গঞ্জে র‌্যাবের অভিযানে করোনা ওষুধ তৈরীর কারখানা থেকে আটক ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪১ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে অননুমোদিত কারখানায় করোনা রোগের ঔষুধ তৈরি হচ্ছে !  এমন চাঞ্চল্যকর খবরে র‌্যাব-১১ একটি চৌকস দল চালায় অভিযান । আর খোঁজ নিয়ে জানা যায় ভেজাল ওষুধ কারখানায় । এমন অপকর্মের কারণে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩৯), মো. খাদেম হোসেন (৩০) ও মো. আমিনুল ইসলাম (১৮)।

মঙ্গলবার  (১ সেপ্টেম্বর) র‌্যাব-১১ থেকে  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ৩১ আগস্ট দুপুরে সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১,

সিপিএসসি এর অভিযান চালায়। এসময় অননুমোদিত কারখানায় করোনা রোগের ভেজাল ও মানহীন ঔষধ তৈরির সময় হাতে নাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

কারখানায় তৈরি অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার নামক ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল।

উক্ত ফ্যাক্টরীতে ‘নিহারীকা’ ব্র্যান্ড নাম দিয়ে করোনা রোগের ভেজাল ও মানহীন ঔষধ ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে করোনা রোগের ঔষধ হিসেবে বাজারজাত করে আসছে।

গ্রেফতারকৃত আসামীরা অনুমোদনবিহীন ক্যামিকেল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে ভেজাল দিয়ে খাদ্যপণ্যের গুণগত মান পরিবর্তন করে উৎপাদন ও বিক্রয় করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরুপ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বৈশ্বিক করোনা মহামারীর প্রাদুর্ভাবের পরিস্থিতি কাজে লাগিয়ে সাধারণ জন সাধারণের সরলতার সুযোগ কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অসাধু উপায় অবলম্বন করে করোনা রোগের ঔষুধ বলে ‘নিহারিকা মান্না’ পাউডার নামক অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পণ্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণামূলকভাবে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL