1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণে দগ্ধে মৃত্যর সংখ্যা দাড়ালো ৩৪

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪২ Time View
bnm

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ তল্লা মসজিদে বিস্ফোরণে দগ্ধ হওয়া আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এনিয়ে মৃত্যর সংখ্যা দাড়ালো ৩৪ জনে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন সিফাত (১৮) নামে একজনের মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিফাতের শরীরের ২২% দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। বর্তমানে চিকিৎসাধীন আছেন আরও ২ রোগী। এছাড়া আগেই একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

জানা যায়, সিফাত এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। নারায়ণগঞ্জের তল্লা এলাকাত পরিবারের সাথে থাকতো সে। তার বাবা মো. স্বপন শেখের ডেকোরেটরের ব্যবসা রয়েছে। তিন ভাইয়ের মধ্যে সিফাত ছিল দ্বিতীয়।

উল্লেখ্য,  গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ ৫০ জন দগ্ধ হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL