1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৫২ Time View
dc

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন,  শুধু চালকরা সচেতন হলেই হবে না। আমাদের সকলেরই সচেতন হতে হবে, একা কোন কিছুই সম্ভব নয়। সড়ক দূর্ঘটনা রোধে সবার মধ্যে সচেতনতা থাকা দরকার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রতিনিয়তই দূঘটনা রোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছি। চালকদেরকে প্রতি ২ মাস অন্তর অন্তর রিফ্রেশিং ট্রেনিং অবশ্যই দিতে হবে। এটি বাধ্যতামূলক। একজনকে পরিবহন চালককে কখনও উত্যক্ত করা যাবে না। তিনি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে পরিবার থেকেই আসুক না কেন তাকে সবসময় তার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল,

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. শামসুজ্জামান, নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আল ওয়াজেদুর রহমান, জেলা ট্রাক ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সড়ক পরিবহনে জেব্রা ক্রসিং সম্পর্কে চালকদের অসচেতনতা, সড়কের দুপাশে ট্রাফিক সাইন না থাকা, ট্রাফিক লাইট না থাকা, সড়কে পর্যাপ্ত স্পিডব্রেকার না থাকা ইত্যাদি সমস্যাসমূহ ও এর সমাধান নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্যে আইনুল হুদা চৌধুরী নারায়ণগঞ্জে একটি ড্রাইভিং সেন্টার তৈরির দাবি জানিয়ে বলেন, আমাদের এখানে সরকারীভাবে কোন ড্রাইভিং সেন্টার নাই। এই ট্রেনিং সেন্টার গড়ার জন্য দেশের ১৭টি জেলায় জমি অধিগ্রহণের কাজ চলছে। এর মধ্যে ১১টি জেলায় জমি অধিগ্রহণ ইতিমধ্যে হয়ে গেছে। নারায়ণগঞ্জে এরকম একটি ড্রাইভিং সেন্টার প্রয়োজন যাতে করে চালকরা ভালোভাবে প্রশিক্ষণ পেতে পারে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL