1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

না’গঞ্জে ৭ খুনের ফাঁসির দণ্ডপ্রাপ্ত নুর হোসেন ৩ মামলায় আদালতে হাজির

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৫২ Time View
nor hossain

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আলোচিত ৭ খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ আরো তিন মামলায় আদালতে হাজির করা হয়েছে। কঠোর নিরাপত্তায় বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। এছাড়া নুর হোসেনের বিরুদ্ধে চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের এজলাসে নূর হোসেনের উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। এদিন তিন মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা নূর হোসেনের তিন সহযোগী মোহাম্মদ আলী, জামাল ও সেলিমকে আদালতে হাজির করা হয়।

এদিন নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহ্জালাল বাদলসহ জামিনে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজির তিন মামলায় আদালতে চারজন সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় নিয়ে আসা হয়। আদালতে হাজিরা শেষে আবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর দেড়টার দিকে তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে নূর হোসেনকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL