1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

পুলিশি বাঁধার মুখেও সফল মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫০১ Time View
kowsar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পুলিশি বাঁধার মুখেও কর্মী সভা সফল করলেন নারায়ণগঞ্জ মহানগর  স্বেচ্ছাসেবক দল। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের পুর্ব ঘোষিত কর্মী সভায় শুরু করার আগেই সদর মডেল থানার পুলিশ কর্মসূচিস্থল ঘেরাও করে রাখেন এবং কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহন করতে বাঁধা প্রদান করেন। সেই সাথে প্রশাসন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের বলেন কর্মসূচি বন্ধ করতে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতির ভবনে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার আয়োজন করা হলে সভাস্থলে এ ঘটনা ঘটে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আজগর হায়াত লিমন, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি, মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান টুকুন, মোঃ শরীফ ফেরদৌস।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, ওয়াহিদ ইমতিয়াজ বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সময় প্রধান অতিথি আনু মোহাম্মদ শামীম আজাদ বলেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীন দেশের মানুষ হয়েও আমাদের ভোটাধিকার নেই, গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সেই জন্য প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করা। আর এ লক্ষ্যে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের ইউনিট কমিটি গুলো গুছাতে হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ৩টি ইউনিটের কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই আপনারা এর বাস্তবায়ন দেখতে পাবেন।

সভাপতির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের উপর নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলা করে সরকার হয়রান হবে যাবে। কিন্তু জিয়ার সৈনিকরা রাজপথ থেকে পিছপা হবে না। আমাদের উপর যত নির্যাতন করবেন ততই আমাদের মনোবল শক্তিশালী হবে। কারন আমরা এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষে ও অপশক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL