1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

শ্রমিক আইন বাস্তবায়নে ডিসি বরাবর না’গঞ্জ দোকান-প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের স্বারক লিপি প্রদান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪০৩ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জে শ্রমিক আইন বাস্তবায়নের দাবীতে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন কর্তৃক জেলা প্রশাসক মোঃজসিম উদ্দীনের বরাবর স্মারকলিপি প্রদান।

সোমবার(৩০ নভেম্বর)সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপিটি প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০০৬ সনের প্রণীত ১৪৪ ধারা অনুযায়ী প্রতি সপ্তাহের দেড় দিন দোকান ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকা এবং শ্রমিকরা ছুটি কাটানোর কথা বলা হলেও নারায়ণগঞ্জ জেলায় এই শ্রম আইন এখনো বাস্তবায়ন হয়নি এবং শ্রমিকরা এই দেড় দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছে ।

এছাড়া সরকার প্রণীত আইন অনুযায়ী মালিক কর্তৃক নিয়োগপত্র,ছুটির বহি,বেতন বহি ইত্যাদি রক্ষণাবেক্ষণ করার বিধান থাকলেও নারায়ণগঞ্জ দোকান প্রতিষ্ঠানের মালিকগন এইসব সংরক্ষন করেন না এবং আইন অনুযায়ী রাত ৮টার পর দোকান প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা প্রাপ্য ছুটি ও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চয় হয়েছে।

নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন ১৯৭৩ নিবন্ধিত হবার পর থেকে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে আসছে। কিন্তু উক্ত দাবীসমূহ বাস্তবায়নের জন্য বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম করা হয়েছে।এই পর্যন্ত নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক একাধিকবার জেলা প্রশাসক এবং উপ-মহা পরিদর্শক এর বরাবর বিভিন্ন সময় দাবী দাওয়াসহ স্মারকলিপি পেশা করে আসছে।

পূর্বে জেলা প্রশাসক এবং উপ-মহা পরিদর্শক বরাবর ১৩ দফা দাবী পেশ করা হয়েছে কিন্তু কোন প্রকার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় নাই।বর্তমান শ্রমিক কর্মচারীদের শ্রমিক আইনের দেড় দিনের ছুটি নারায়ণগঞ্জ জেলায় পূর্ণ বাস্তবায়ন দাবী জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

ডিসি অফিসে স্মারকলিপি প্রদানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃমোজাম্মেল হক,সাধারন সম্পাদক তুলসি ঘোষ,সহ-সভাপতি মোক্তার হোসেন,সহ-সাধারন সম্পাদক মোঃস্বপন মিয়া,কোষাধ্যক্ষ মোঃআমির হোসেন খোকা,সাংগঠনিক সম্পাদক এ কে পিন্টু,প্রচার সম্পাদকের মোঃ সাকিব প্রধান সৌরভ,দপ্তর সম্পাদকের মোঃআনোয়ার হোসেন,কার্যকরী সদস্য রাশেদুর করিম পিপলু,মোঃ আফসার  মামুন প্রমূখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL