1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে নৈশ প্রহরীকে হাত পা বেঁধে খামারে ডাকাতি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৩১ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে নৈশ প্রহরীকে হাত পা বেঁধে এক গরুর খামারের গরু ডাকাতি করেছে ডাকাত দল।

ডাকাত দল ওই খামারের ৯টি গরু লুট করে নিয়ে যায়। পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়ার খামারে শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহত অবস্থায় নিরাপত্তাপ্রহরী সোহরাব হোসেনকে শনিবার সকালে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁউপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়া তার গ্রামে অবস্থিত আগমন সিএনজির পেছনে ছোট পরিসরে একটি গরুর খামার গড়ে তুলে।

ওই খামারে গত শুক্রবার রাতে কোন এক সময়ে এক দূর্র্ধষ ডাকাতি হয়। ডাকাতদল খামারের ও ওই এলাকার একটি গাড়ির গ্যারেজের নিরাপত্তা প্রহরী সোহরাব হোসেনকে মারধর করে হাত পা বেঁধে রফিক মিয়ার খামার থেকে ৯ টি গরু ডাকাতি করে পালিয়ে যায়।

খামারের মালিক রফিক মিয়া জানান,গত শুক্রবার রাতে গরুর খাবার দিয়ে ঘুমিয়ে পড়লে শনিবার ভোরে তার এক আত্মীয় ফোনে জানতে পারে গ্যারেজে ডাকাতি হয়েছে।

নিরাপত্তা প্রহরীর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এ খবর শুনে খামারের দরজার তালা ভেঙ্গে দেখি আমার খামারের ৯টি গরু নেই। তিনি বলেন,আমার এতো বছরের কষ্টের আয় দিয়ে গড়া খামারের ৯ টি গরুর দাম প্রায় ১০ লাখ টাকা। আমি আজ নি:স্ব হয়ে গেছি। সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL