1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

৫০ লক্ষ টাকা ক্ষতি পুরন চেয়ে ভাড়াটিয়া পরিষদের বিবৃতি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪১৯ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে বাড়িওয়ালার হামলায় নিহত ভাড়াটিয়া পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি ভাড়াটিয়া পরিষদের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে বাড়ি ভাড়ার টাকার জন্য বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়াকে হত্যা করার ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করে জড়িত বাড়িওয়ালা গংকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে তদন্ত শেষে ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোস্তফা ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মোঃ নূরে আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে নিতাইগঞ্জের নলুয়াপাড়ায় ১৫০০ টাকা বকেয়া বাড়িভাড়া না দেয়ায় বাড়িওয়ালার হাতে মেহেদী হাসান (৫২) নামে এক ভাড়াটিয়া খুন হয়েছেন।

১২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড়িভাড়ার বকেয়া ১৫০০ টাকার জন্য বাড়ির মালিক সুজনের ভাই রানার সঙ্গে বাকবিতন্ডা হয় মেহেদী হাসানের।

পরে বাড়িওয়ালা গং হামলা চালিয়ে মেহেদী হাসানকে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনায় পুরো জাতি আজ হতভম্ব। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তাঁরা বলেন, “হত্যাকান্ডের প্রায় ৩ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাউকে গ্রেফতার করেনি। এ ঘটনায় সারাদেশের ভাড়াটিয়ারা আজ আতঙ্কিত।

আমরা অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে আকস্মিকভাবে হারিয়ে অসহায় পরিবারটি আজ পথে বসেছে। আমরা নিহতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”(প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL