1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

এমপি খোকার বিরুদ্ধে সকালে আদালতে মামলা বিকেলে খারিজ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৫ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে সাবেক এমপি কায়সার হাসনাতের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। বুধবার (৩০ ডিসেম্বর)বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন আহম্মেদ বেঞ্চ শুনানী শেষে মামলাটি আমলে না নিয়ে মামলাটি খারিজ করে দেন। তবে মামলার বাদি কায়সার জানিয়েছেন মামলাটি নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে সাবেক এমপি কায়সার হাসনাত নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তি শুনানীর জন্য সময় ধার্য করেন। পরে বিকেলে আদালত মামলাটি খারিজ করে দেন।

কায়সার হাসনাতের আইনজীবি এডভোকেট জসিম উদ্দিন জানান, আবদুল্লাহ আল কায়সার একজন সাবেক সংসদ সদস্য তার পিতা মরহুম আবুল হাসনাত সাহেব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তার চাচাও একজন সাংসদ ছিলেন তার মা মমতাজ বেগম একজন মহিষী নারী যিনি উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ছিলেন।

সেই নেত্রী অথাৎ কায়সার হাসনাতের মাকে জড়িয়ে বর্তমান সাংসদ যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা রানোয়াট ও অত্যন্ত মানহানীকর। যা আমার মক্কেলের পরিবারের জন্য লজ্জাজনক একটি বিষয়। সেজন্য সাবেক সংসদ সদস্য স্ব-প্রনোদীত হয়ে তাদের পরিবারের মানক্ষুন্ন হওয়ায় বর্তমান সাংসদের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সাবেক এমপি কায়সার হাসনাত জানান, আমরা মামলা দায়ের করেছিলাম। আদালত আমাদের মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবো।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL