1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে কৃষি জমির মাটি ইটভাটায়, মালিকের বিরুদ্ধে মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৩৭ Time View
mnmn

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকার ৭০৭ নামের এক ইটভাটার মালিকের বিরুদ্ধে জোরপূর্বক কৃষি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি দক্ষিনপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে বিক্ষুব্ধরা।

মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ,কৃষি জমির উপরিভাগের মাটি কোনভাবেই ইটভাটার জন্য কেটে নেয়া যাবেনা- প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নির্দেশনা থাকা সত্বেও ওই এলাকার ৭০৭ নামের ইটভাটার মালিক মোঃ গিয়াসউদ্দিন ও তার ছেলে রবিন দেড় মাস ধরে জোরপূর্বক উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী, নোয়াকান্দি, কুন্দারপাড়া, বানিয়াবাড়ি, বিষ্ণুপুরা গ্রামের দুই হাজার একর কৃষি জমি থেকে সিংহভাগ মাটি কেটে নিচ্ছে তার ইটভাটায়। ফলে ওই জমিগুলোর উর্বরাশক্তি যেমন কমে যাচ্ছে তেমনি মাটি কাটা জমির পাশের জমিগুলোর পাড় ভেঙ্গে পড়ে বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। এতে মাটি বিক্রি না করেই চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন কৃষকেরা।

এ নিয়ে অভিযোগ করেও কোন ফল পাচ্ছেন না তারা। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় ইটভাটার মালিকরা বেপরোয়াভাবে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে। কোন কোন ক্ষেত্রে জমিগুলো অতিরিক্ত গভীর করে কাটার ফলে পাশের জমিগুলোতে পানি ধরে রাখা কষ্টকর হয়ে পড়ছে। সেই সাথে মাটি বহণে ট্রাক্টর ব্যবহারের কারণে আশেপাশের ফসলী জমিগুলোর ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ বিষয়ে ৭০৭ ইটভাটার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন,সিদ্দিক প্রধান,তাহের আলী প্রধান, মজিবুর রহমান,আবু সাঈদ,আয়নাল হক, জহিরুল হক,আব্দুর রাজ্জাক,আঃ কাদির, সেরাজুল ইসলাম,শহিদুল্লাহ,

আঃগাফ্ফার, তোফাজ্জল হোসেন,মোক্তার হোসেন, ইলিয়াস মিয়া,সাইদুল ইসলাম,আবুল কালাম,মোস্তফা মিয়া ও সাইদুর রহমান প্রমূখ।

এ বিষয়ে অভিযুক্ত ৭০৭ নামের ইটভাটার মালিক মোঃ গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,জোরপূর্বক মাটি আমি নিচ্ছি না। কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে মাটি কিনে ইট তৈরি করছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL