1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

না’গঞ্জে পোশাক চুরি চক্রের আট সদস্য র‌্যাবের জালে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৯ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পণ্যবাহী কাভার্ডভ্যান থেকে পোশাক চুরির সংঘবদ্ধ চক্রের আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে কোটি টাকার রফতানিজাত চোরাই পোশাকসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকায় (বিসিক) প্রিমিয়াম বেভারেজ ফুড অ্যান্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড কারখানার ভেতর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো- মো. লিটন (২০), মো. দুলাল (৩৫), মো. লোকমান চৌকিদার, মো. আলাউদ্দিন (৩১), মো. শাকিল (১৭), মো. মোস্তফা (৪১), মো. মিনহাজ আহম্মেদ (৩৫) এবং মো. রুবেল (২৪)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-১১’র অধিনায়ক লে.কর্ণেল খন্দকার সাইফুল আলম প্রেস কনফারেন্সে বলেন, নারায়ণগঞ্জের অপ্টিমাম ফ্যাশন ওয়ের লিমিটেড ফ্যাক্টরির রফতানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়ার পথে কাঁচপুর বিসিক এলাকায় অবস্থিত প্রিমিয়াম বেভারেজ ফুড অ্যান্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড কারখানার ভেতর কাভার্ডভ্যান ঢুকিয়ে উক্ত কারখানার কিছু অসাধু কর্মচারী এবং কাভার্ডভ্যানের অসাধু চালক ও হেলপারের যোগসাজশে একটি সংঘবদ্ধ চোরচক্র রফতানিজাত পোশাক চুরি করে আসছিল।

তিনি আরও বলেন, এই চোরচক্র রফতানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান তাদের সুবিধামতো স্থানে নিয়ে শিপমেন্টের জন্য প্রস্তুত করা পোশাকভর্তি কার্টন খুলে অভিনব কায়দায় প্রতিটি কার্টন হতে ১০-২০টি করে পোশাক চুরি করে আত্মসাৎ করে আসছিল।

তিনি বলেন, চুরির ফলে গার্মেন্টস মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো এবং চাহিদা ও অর্ডার অনুযায়ী শিপমেন্ট দিতে না পারায় বিদেশি ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো। এ সকল অবৈধ চোরাই কার্যকলাপের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL