1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

মালিক পক্ষ শ্রম আইন অমান্য করলে মামলা করা হবে: সৌমেন বড়ুয়া

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৩ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সপ্তাহে দেড় দিন বন্ধ সহ শ্রম আইন বাস্তবায়নের দাবীতে স্মারক লিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ণ।

বুধবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন এর উপ-মহাপরিদর্শক সৌমেন বড়–য়ার নিকট এ স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারা অনুযায়ী প্রত্যেক দোকান প্রতিষ্ঠান সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ রাখার নিয়ম রয়েছে। কিন্তু তা সত্বেও বেশ কিছু মার্কেটের মালিকগণ শ্রম আইন মানছেন না বরং আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বন্ধের দিনও তারা খোলা রাখছেন।

বিশেষ করে ফ্রেন্ডস মার্কেটের কিছু সংখ্যক অসাধু দোকান মালিক গত শুক্রবার দোকান খোলা রাখার ঘোষনা দেন। এতে করে ফ্রেন্ডস মার্কেট সহ আশপাশের মার্কেট এর অধিকাংশ দোকান মালিকগণ তাদের প্রতিষ্ঠান খোলা রাখেন।

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মচারী জানান, সারা সপ্তাহ দোকানে কাজ করার পর একটি দিন আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু দোকান মালিকগণ তাদের নিজেদের স্বার্থে দোকান খুলে বসে থাকেন।

দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তুলসি ঘোষ জানান, আমরা বিগত বেশ কয়েক বছর যাবৎ শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে আসছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শ্রম আইন অনুযায়ী সপ্তাহে দেড় দিন বন্ধ থাকার নিয়ম থাকলেও সেটা না মেনে উল্টো অনেক দোকান মালিক শুক্রবারেও দোকান খোলা রাখছে।

আমরা বিভিন্ন সময় জেলা প্রশাসক সহ শ্রম অধিপ্তরের পরিচালকের নিকট এব্যাপারে স্মারক লিপি প্রদান করলেও কোন সুরাহা পাচ্ছিনা। তাই শ্রমিকদের ন্যায্য দাবী সহ শ্রম আইন বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এব্যাপারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন এর উপ-মহাপরিদর্শক সৌমেন বড়–য়া বলেন, শুক্রবার দোকান বন্ধ রাখার ব্যাপারে আমরা দোকান মালিকদের সাথে কথা বলেছি। যদি কেউ শুক্রবার দোকান খোলা রাখে তাহলে প্রথমে তাকে নোটিশ করা হবে। যদি না মানে তাহলে পূণরায় জানানো হবে, এরপরেও যদি কোন দোকান মালিক নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

শ্রম আইন অনুযাী শুক্রবার দোকান বন্ধ রাখার নিয়ম থাকলেও কেনো ফ্রেন্ডস মার্কেটের দোকান খোলা রাখা হয় এব্যাপারে জানতে চেয়ে কয়েকজন দোকান মালিকের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, আপনারা এব্যাপারে মার্কেট মালিক সমিতির সভাপতির সাথে যোগাযোগ করুন।

মার্কেটের সভাপতি মোঃ বাদশা মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়াযায়। স্মারক লিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক এ,কে পিন্টু, কার্যকরী সদস্য মোঃ আফসার মামুন প্রমুখ।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL