1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাস জমি দখলের চেষ্টা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৭ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আদালতের নিষেধজ্ঞা অমান্য করে সরকারী খাস জমি দখলের অভিযোগ উঠেছে এক কোম্পানীর বিরুদ্ধে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকার আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে তারা টিনশেড ঘর নির্মান করে দখল করে নিচ্ছে বলে অভিযোগ।

জানা যায়,উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার চর রমজান সানাউল্লাহ মৌজার ১৫৭ শতাংশ জমি আল মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হেরিটেজ পলিমার এন্ড ল্যামি টিউবস লিমিটেড সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছিলেন।

পরবর্তীতে আনন্দ শিপইয়ার্ড এন্ড স্পিওয়েজ লিমিটেড নামের কোম্পানীর লোকজন ওই জমি বাউন্ডারি দেয়াল দিয়ে দখল করে। এ নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।

এ নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনন্দ শিপইয়ার্ড বিরোধপূর্ন জমিতে ঘর নির্মান করে জবর দখলের চেষ্টা করে। এ নিয়ে উভয় কোম্পানির লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আল মোস্তফা গ্রুপের অপারেশন ম্যানেজার জাহিদুুল ইসলাম বলেন, এ জমিটি আমাদের কোম্পানি সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত নিয়েছে। আনন্দ শিপইয়ার্ড ওই জমি জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী দিয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে নিয়েছে। বাধা দেওয়ায় আমাদের ওপর হুমকি দিয়ে আসছে।

অভিযুক্ত আনন্দ শিপইয়ার্ডের ম্যানেজার দুলাল মিয়া বলেন,এ জমিটি আমাদের দখলে রয়েছে। আমাদের ফাঁকি দিয়ে লিজ নেওয়ার চেষ্টা করেছে। এ নিয়ে আমরা মামলা দায়ের করেছি। আমাদের পক্ষে আদালতের একটি নির্দেশনা রয়েছে।

সোনারগাঁও  থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান,বিরোধপূর্ন জমি নিয়ে উত্তেজনা রয়েছে। সমস্যা সমাধানের জন্য উভয় পক্ষকে ডাকা হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো.আতিকুল ইসলাম জানান,এ নিয়ে আদালতে মামলা রয়েছে। রায়ের আগে কিছুই করা যাচ্ছে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL