1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

সোনারগাঁ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩০ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সোনারগাঁও থানা পুলিশের আয়োজনে সোনারগাঁও থানা চত্ত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বেবওপেন হাউজ-ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার খ  অঞ্চল মো.মাহিন ফরজী, সোনারগাঁও প্রফেশনাল এ এসপি মো.শামীম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সোনারগাঁয়ে মাদক, কিশোর গ্যাং,বাল্য বিবাহ, জঙ্গিবাদ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ থানা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

ওসি  রফিকুল ইসলাম বলেন, সোনারগাঁও থানায় যোগদান করার পর থেকে থানায় দালালদের দৌরাত্ম্য কমে গেছে। দালালদের সতর্ক করে থানায় তদবিরের নিয়ে আসতে বাধা দেওয়া হয়। সেবা প্রার্থীরা দালাল ছাড়াই নির্বিঘেœ থানায় আসা-যাওয়া করতে পারছেন।

কেউ যদি মনে করেন থানা মানেই টাকা তাহলে এটা ভুল হবে। স্বল্প সময়ে জনগণের দোড়গোড়ায় আইনি সেবা প্রদানের লক্ষ্যে এবং নির্দিষ্ট এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যক্রমে একজন এসআই ও একজন এএসআই নির্দিষ্ট একটি এলাকায় দায়িত্ব পালন করছেন।

সেই এসআই ও এএসআই ওই এলাকার জনগণকে দ্রুততার সাথে আইনি সেবা দিচ্ছে। আইনি সেবা প্রদানে প্রয়োজন অনুসারে জনগণের দোড়গোড়ায় যাচ্ছে পুলিশ। সেই সেবা সোনারগাঁও থানার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ শুরু করেছি আমরা। বিট কার্যক্রম শুরু করার পর নির্দিষ্ট এলাকার জনগণের কাছ থেকে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, দালাল, ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য আসতে শুরু করেছে। আমরা সেই সব তথ্য নিয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম বলেন,বিট পুলিশিং কার্যক্রম বাংলাদেশ পুলিশের অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ,যা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার নেতৃত্বেই সোনারগাঁও থানা পুলিশ নিজেদের সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করে যাচ্ছে। সোনারগাঁও থানায় বর্তমানে মামলা সহ পুলিশ সংশ্লিষ্ট কাজে সহায়তা পেতে ভুক্তভোগীদের কোনো টাকা লাগে না। থানায় কোনো সোর্স বা দালালদের স্থান নেই।

সোনারগাঁও থানার ওসি তদন্ত তবিদুরর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পংকজ কুমার দাস,এএসআই পারভিন সহ পুলিশ সদস্যগম। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ।

পরে সোনারগাঁও থানার পুলিশ সদস্যদের থাকার জন্যে বাসস্থান উদ্বোধন করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL