1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ত্বকী হত্যা মামলার আসামি ভ্রমরের জামিন নামঞ্জুর

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৩১ Time View
toky

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি সুলতান শওকত ভ্রমরের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুরের আদেশ দেন।

জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ৬ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পিতা রফিউর রাব্বি। দুই দিন পর ৮ মার্চ সকালে শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার শাখা খাল থেকে তার লাশ উদ্ধার হয়। ওইদিন রাতে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা (মামলা নং ০৯-০৩-২০১৩) করা হয়। এই মামলায় গ্রেফতার সুলতান শওকত ভ্রমর ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।

জবানবন্দিতে ত্বকীকে নির্মমভাবে হত্যা ও তার কারণের বিশদ বর্ণনা দেয় আসামিরা।এরপর জামিন পেয়ে তিনি পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ১০ মার্চ সুলতান শওকত আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সর্বশেষ গতকাল (মঙ্গলবার) পুনরায় জামিন আবেদন করলে তাও নামঞ্জুর করে দেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়াউল ইসলাম কাজল জানান, এই হত্যাকান্ডের ঘটনার দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব। গত ১ মার্চ বাদীপক্ষ দ্রুত অভিযোগপত্র দাখিল ও পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

আদালত তা নামঞ্জুর করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চাইলে আসামিদের গ্রেফতার করতে পারেন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী তারিখ রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL