1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

ফতুল্লায় লক্ষাধিক টাকার ইয়াবা সহ পুলিশের জালে ৫

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৭৮ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকা থেকে ৪১০ পিছ ইয়াবা সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে ফতুল্লা থানার তল্লা সবুজবাগস্থ পান্নার গলির জনৈক শুভর ভাড়াটিয়া আবুলের ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

আটককৃতরা হলো ফতুল্লা থানার এনায়েতনগরের পশ্চিম নবীনগর এলাকার মজিবর রহমানের পুত্র মোঃ শাহিন(৩৫), জেলার সদর থানার খানপুর রেল লাইনের সুমনের বাড়ির ভাড়াটিয়া আফসার হোসেনের পুত্র শাহ আলম(৩৫),

ফতুল্লা থানার তল্লার মান্নান হাজীর ভাড়াটিয়া মৃত রাজু মিয়ার পুত্র মোঃ আলামীন(৩২), জেলার সদর থানার খানপুরের সোহরাবের ভাড়াটিয়া মৃত তৈয়ব আলীর পুত্র নাসির(৪১) ও জেলার সদর থানার খানপুর সর্দার বাড়ীর জামাল ড্রাইভারের ভাড়াটিয়া মৃত সোনা মিয়ার পুত্র সাকিল(২৫)।

এসময় তাদের নিকট থেকে ১ লক্ষ ২৩ হাজার টাকার মূল্যের ৪১০ পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তল্লা বড় মসজিদ এলাকার আলমগীর, দেলু ওরফে ছোট দেলু ও শুভ পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় ফতুল্লা থানার এস,আই আশিক ইমরান বাদী হয়ে গ্রেফতারকৃত পাঁচজন ও পালিয়ে যাওয়া তিনজন সহ মোট আটজন কে আসামী করে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত বারোটার দিকে ফতুল্লা থানার এস,আই শামীম ও এস,আই আশিক ইমরান তল্লা সবুজবাগস্থ পান্নার গলিতে শুভ’র ভাড়াটিয়া আবুলের ঘরে অভিযান চালিয়ে শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী শাহিন সহোযোগি শাহ্আলম,মোঃ আলামীন,নাসির ও সাকিল কে গ্রেফতার করে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL