1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রুপগঞ্জে কসাইকে হত্যা করে অর্থ লুট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৪২ Time View
hottha

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে এক মাংস বিক্রেতা (কসাই)  সেলিম মিয়া (৫৫) কে হত্যা করে দুই লাখ টাকা লুট করে নিয়ে দুর্বৃত্তরা।

শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

নিহত সেলিম মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী দুয়ারা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

নিহতের ছেলে আরিফ হোসেন জানান, তার বাবা সেলিম মিয়া বেলদী বাজারে তাকেসহ তার ভাই আলতাফ হোসেনকে নিয়ে একটি মাংস বিক্রির দোকান পরিচালনা করে আসছিলেন।

গত শনিবার রাতে দোকানে মাংস বিক্রি করার পর পুনরায় গরু কেনার জন্য দুই লাখ টাকা নিয়ে তার বাবা বাড়িতে চলে যান। রাত পৌনে ১২টার দিকে তিনি ও তার ছোট ভাই আলতাফ হোসেন বাড়িতে গিয়ে দেখেন বাবার ঘরের দরজা খোলা।

ছোটভাই ঘরের ভেতর গিয়ে দেখেন বাবা সেলিমের লাশ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে আরিফের দাবি, তাদের বাবা সেলিম মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিবেশী জৈনক ব্যক্তি হয়তো শ্বাসরোধ করে হত্যা করে সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছেন।

তিনি আরও জানান, তার বাবার মাথায় এবং ডান হাতের আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মুখে রক্ত লেগেছিল।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে নিহতকে হত্যা করার বড় কোনো আলামত শরীরে খুঁজে পাওয়া যায়নি।

তবে নিহতের পরিবারের হত্যার অভিযোগ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL