1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

রুপগঞ্জে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মন্ত্রীর মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৬১ Time View
satro lige

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মন্ত্রীর পক্ষে। মামলা নং ৫৯।

মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাতে মামলাটি দায়ের করেন গাজী গ্রুপের ম্যানেজার এডমিন মোজাম্মেল হক। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কায়েতপাড়ার ইসাখালী গ্রামের আশরাফুল আলম ভুইয়া জেমিন এবং তুষারসহ আরও অজ্ঞাত ১০/১২ জন মিলে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। ২৬ ফেব্রুয়ারি রাত ১০টায় আশরাফুল আলম ভুইয়া জেমিনের ফেসবুক আইডি থেকে গাজী একাডেমির জন্য নির্ধারিত কিছু জমির ছবিসহ কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার অবতারণা করে স্ট্যাটাস দেয়া হয়।

উক্ত স্ট্যাটাসে আসামি আশরাফুল আলম ভুইয়া জেমিন বস্ত্র ও পাটমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করেছে বলে আর্জিতে বাদী উল্লেখ করেছেন। এতে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তার নির্বাচনী এলাকার জনগণের মধ্যে অস্থিরতা এবং বিশৃঙ্খলা করা হয়েছে বলে বাদী উল্লেখ করেন। মামলায় এ ঘটনায় ৩ জনকে সাক্ষী করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বিষয়টি জেনেছি, আইনি প্রক্রিয়ায় সব হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এডিশনাল এসপি বিলাল আহম্মেদ বলেন, রাতে মামলা হয়েছে, পুলিশ যথাযথ আইনত ব্যবস্থা নিচ্ছে।

এ ব্যাপারে আসামি আশরাফুল এবং তুষার নিজেদের ছাত্রলীগ নেতা দাবি করেছেন। তুষার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যবিদায়ী সহ-সভাপতি এবং আশরাফুল একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL