1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

সোনারগাঁয়ে ভূমিদস্যুদের কান্ড কৃষিবিদকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩১৬ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে অবৈধভাবে জমিজমা দখলের ষড়যন্ত্রকে কেন্দ্র করে এক কৃষিবিদকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বাইশটেকি চৌরাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাদিপুর ইউনিয়নের বাইশটেকী চৌরাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে বলে তার জমি জোরপুর্বক দখলের জন্য ভূমিদস্যুরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় তার বাড়ির সামনে রাস্তায় ভূমিদস্যু তাহের আলী প্রথমে এ ঘটনা ঘটানোর চেষ্টা করে।

পরে আধাঘন্টা পর ভূমিদস্যু তাহের আলী ফয়সাল, রহিম বাদশা, মোঃ করিম, আবুল হাশেম, তৈয়ব আলী, ফরহাদ, আব্দুল হাই, বিল্লাল, রশিদ, আরিফসহ আরোও ৫/৬ জনের অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে এক পর্যায়ে দেশীয় মারাত্মক অস্ত্রসস্ত্র লাঠিসোটা নিয়ে কৃষিবিদের উপর ঝাঁপিয়ে পড়ে। কৃষিবিদের দুইটি টিনের গেট ভেঙ্গে তার বাড়ীর বীজ ধানের গোডাউনে প্রবেশ করে তাকে আবারো হত্যার চেষ্টা চালায়।

সে তখন বাঁচার জন্য তার থাকার ঘরে প্রবেশ করলে দরজা জানালা প্রায় ভেঙ্গে ফেলে ভিতরে ঢুকার চেষ্টা করে হত্যার চেষ্টা চালায়। এ সময় আশপাশর লোকজন ও তার স্বজনরা এসে পরলে হত্যা করতে ব্যর্থ হয়।

এ সময় কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের লোক জনকে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে পরবর্তীতে কৃষিবিদকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু সন্ত্রাসীরা তাকে হত্যার জন্য আশপাশে এবং তার চলাচলের রাস্তায় ঘোরাঘুরি করছে। তারা যে কোন সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে সে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানা পরির্দশক তদন্ত তবিদুর রহমান জানান, এ ঘটনায় প্রাথমিক ভাবে একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL