1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

সোনারগাঁ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫১ Time View
sonarga police

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার(১৮ই মার্চ) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত তাবিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম.মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি অপারেশন মোঃ সাইদুজ্জামান, সেকেন্ড অফিসার ইয়াউর রহমান,এস আই বোরহান দর্জি,

এস আই শরীফুল ইসলাম,সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক,স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্যা ব্যক্তি বর্গসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, “মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদক গ্রহণ করে ফিলিংস করে অনেকে। সুস্থ্য ও স্বাভাবিক থাকার চেয়ে ভাল ফিলিংস কি হতে পারে! মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।”

এছাড়াও সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ সহ আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL