1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

বিদায় নিলেন না’গঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৪৭ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পদোন্নতি জনিত কারনে বদলি হয়েও যেনো নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বেলায় অশ্রুসিক্ত নয়নে সকলের লাছ থেকে বিদায় নিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায় এক হৃদয় বিদারক চিত্র। বিদায়বেলা অফিসের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিত্ব,জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা অশ্রু সিক্ত নয়নে বিদায় দেন তাকে।

তাদের এই ভালোবাসায় ইউএনও স্বয়ং নিজেই কেঁদে ফেলেন।অনেক শুভাকাঙ্ক্ষী তাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়।

এর আগে সদর ইউএনও নাহিদা বারিককে নিয়ে স্মৃতিচারণ করেন অফিসের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিত্ব,জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা।

উক্ত অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

বিদায়কালে নাহিদা বারিক বলেন, সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছেন বলে কাজ করা সহজ হয়েছে বলে জানান।

দীর্ঘ এই সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়, কখনও সমালোচিতও হয়েছেন তিনি। সেসব কথারই উল্লেখ করে নাহিদা বারিক বলেন, ‘কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনও নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না।চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’

অনুষ্ঠানের শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান নাহিদা বারিককে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন,

মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম,সদর ওসি(তদন্ত)মোস্তাফিজুর রহমান, ফতুল্লা ওসি(তদন্ত)শফিকুল ইসলাম,উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL