1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

রুপগঞ্জের দুই চোরাই তৈল কারবারি র‌্যাবের জালে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩২১ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১ হাজার ২৬০ লিটার চোরাই তেলসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার তারাবো এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই তেলসহ একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মো. মনির হোসেন (২২)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতাররা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ি
থেকে অভিনব কৌশলে তেল চুরি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু অসাধু চালক ও হেলপার নামমাত্র মূল্যে তেলভর্তি লরি থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জসিম উদ্দিন চৌধুরী।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL