1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে আহত ১, নিহত ৬

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩২৭ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আহতরা হলেন- বাদশা মিয়া (৩৫), আব্দুল মোতালেব (৩০),মিরন (২৮),  হাবিবুর রহমান হাবিব (২৫), এনামুল (২৪),জহির (২০),।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন। সুগন্ধা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ ব্যাপারে দায়িত্বে কোনো অবহেলা আছে কি-না তা আমরা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং ডিএনডি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL