1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত সবজি ব্যবসায়ীদের পরিবারকে আর্থিক সহয়তায় এসপি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩১১ Time View
sp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত সবজি ব্যবসায়ীদের  পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) মোঃজায়েদুল আলম।

শনিবার (৮ মে) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা গুলে দেওয়া হয়।

এসময় নিহত দুই সবজি বিক্রেতা খবির হোসেন ও আমির হোসেন পরিবারের মাঝে ৫০ হাজার করে ১লাখ টাকা এবং আহত দুই সবজি ব্যবসায়ী খলিল মিয়া ও আল আমিনের পরিবারের মাঝে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা তুলে দেন এসপি।

এ বিষয়ে এসপি মোঃজায়েদুল আলম জানান, এ মাসের গত  ১ তারিখ দিবাগত রাতে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠার সময় সবজিভর্তি পিকআপ ভ্যানকে একটি কাভার্ডভ্যান ধাক্কা মারে। এঘটনায় ঘটনাস্থলে দুই সবজি ব্যবসায়ী মারা যান এবং দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই

প্রেক্ষিতে একজন সহৃদয়বান ব্যক্তি আমাদের সাথে যোগযোগ করেন এবং নিহত দুই ব্যক্তির পরিবারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা এবং আহত দুই ব্যাক্তির পরিবারের মাঝে ২৫ হাজার করে ৫০

হাজার টাকা অনুদান দেন তিনি। এই অর্থ সহায়তা দিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষতি অপূরণীয়। যারা এধরনের ক্ষতির শিকার হন তাদের পাশে জেলা পুলিশ সবসময় থাকবেন।

তিনি আরো বলেন,আপনেরা জানেন যে নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে ঢাকা চিটাগাং ও ঢাকা-সিলেট দুইটি হাইওয়ে রোড চলে গেছে।এই রোড দিয়ে যে পরিমান গাড়ী চলাচলের কথা তার থেকে বেশি গাড়ী চলে।তাছাড়া অনেক ভিতরের রোড থেকে অনেক গাড়ী উঠে যায় এ হাইওয়ে রোডে।তাই আমাদের চেষ্টা থাকে এই রোড গুলোতে ছোট যান ও ত্রি হুইলার যাতে না উঠে।ঢাকাগামী হাইওয়ে রোড গুলো চার লেন হয়ে গেলে আমাদের এই দূর্ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে।

জেলা পুলিশ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে নিহত খবির হোসেনের ভাই কবির হোসেন সংবাদ মাধ্যমকে জানায়, আমার ভাই ছিলো তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি।তার মৃত্য শোক আমাদের কাটিয়ে উঠা সম্ভব নয়। তবে এসপি স্যার আমাদের ডেকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা দিয়ে অনন্ত আমাদের পরিবারের কিছুটা আর্থিক সহযোগিতা হলো এই করোনার মহামারি সময়ে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম।

উল্লেখ্য যে,গত শনিবার (১ মে) ভোরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ ভ্যান উল্টে তিন সবজি বিক্রেতা নিহত ও দুইজন আহত হন। নিহতরা হলেন উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের কবির হোসেন নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন।

আহতরা হলেন, সোনারগাঁয়ের গুলজার মিয়ার ছেলে খলিল মিয়া ও মৃত আমিন উদ্দীনের ছেলে আল আমিন ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL