1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে খেলোয়াড়দের মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩২২ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ  বন্দরে খেলার মাঠ রক্ষার আকুতি জানিয়ে মানববন্ধন করেছেন খেলোয়াড়রা।

শুক্রবার (২৫ জুন) বিকেলে বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসি মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে এক অভিনব প্রতিবাদের মাধ্যমে খেলার মাঠটি রক্ষার দাবি জানান খেলোয়াড়সহ এলাকাবাসী ।

তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া একটি জনবহুল এলাকা। এ এলাকার ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। কিন্তুএলাকায় খেলাধূলার জন্য কোন মাঠ নেই। এলাকার পশ্চিম দিকের নদীর তীরে বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের মাঠই খেলাধূলা চর্চার এক মাত্র ভরসা।

সুপ্রাচীনকাল থেকে এলাকার মানুষ এই মাঠে খেলাধূলাসহ নানা অনুষ্ঠানাদির আয়োজন করে আসছেন। এ ছাড়া নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে দুরদুরান্ত থেকে অনেক ভ্রমন পিপাসু মানুষও এখানে আসেন। প্রতিদিন বিকেলে এলাকার মানুষ  নির্মল পরিবেশে একটু শান্তির নি:শ্বাস নিতে এখানে ছুটে আসেন। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ মাঠটিতে ওয়ার্কশপ ও ডরমিটরীসহ অন্যান্য স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যদি মাঠটি না থাকে  তাহলে তারা খেলাধুলা চর্চা কোথায় করবেন। এলাকা থেকে খেলাধূলা এক প্রকার উঠেই যাবে।

এলাকাবাসী জানান, খেলাধূলা না থাকলে যুব সমাজ বিপথগামী হবে।  খেলাধূলার পরিবেশ না পেয়ে নষ্ট পথে পা বাড়াবে কিশোররা। তাই মাঠটি নষ্ট না করে মাঠের সৌন্দর্য আরও বৃদ্ধি করে  পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত করার অনুরোধ জানান তারা ।

পুরস্কার বিতরনী সভায় এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা কামনা করা হয়।  বক্তব্য রাখেন বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবি কবির সোহেল, ফুটবল প্রশিক্ষক সাজ্জাদ হোসেন, জাতীয় ফুটবলার আজাদ হোসেন প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL