1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশ-আনসার বাহিনীর সংঘর্ষে আহত ২০

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৩২ Time View
sromick 1

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পুলিশ-আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছে।

শনিবার (১২ জুন) আদমজী ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, বকেয়া বেতনের দাবিতে আদমজী ইপিজেডের প্রধান গেটে চিটাগাংরোড-আদমজী-নারায়ণগঞ্জ সড়কে অবস্থান নেন কুনতং এ্যাপারেলস লিমিটেডের দুই শতাধিক শ্রমিক।

সকাল থেকে পরে দুই দফায় নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি (সিদ্ধিরগঞ্জ সার্কেল) রেজা মো. গোলাম মাসুম প্রধান মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আন্দোলনরত শ্রমিকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কিন্তু শ্রমিকরা তাদের কথা মেনে না নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। এসময় শ্রমিকরা ইট-পাটকেল ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা টিয়ারসেল ও গুলি নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

আন্দোলনরত পোশাক শ্রমিক রিনা আক্তার বলেন, আমি ছয় বছর ওই কারখানায় কাজ করছি। কিন্তু আমি আমার বকেয়া টাকা পাইনি। গত ছয় বছরে প্রায় দুই লাখ টাকা জমেছে বলে এ নারীর শ্রমিকের দাবি।

তানিয়া নামে আরেক শ্রমিক বলেন, এ প্রতিষ্ঠানে ৯ বছর ধরে চাকরি করছি। দুই লাখের বেশি টাকা বকেয়া রয়েছে।

সহকারী কমিশনার ভূমি (সিদ্ধিরগঞ্জ সার্কেল) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, শ্রমিকরা জানিয়েছেন মালিকপক্ষ তাদের বারবার সময় দিয়েও পাওনা পরিশোধ করছে না।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পুলিশও ১২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে ও ১১টি টিয়ারসেল নিক্ষেপ করে।

এ বিষয়ে বেপজার জেনারেল ম্যানেজার আহসান কবির বলেন, কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করবে বলে জানিয়েছে ফ্যাশন সিটির মালিকপক্ষ। তবে শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো সময় বা তারিখ দেয়া হয়নি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL