1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে চাঁদাবাজদের আতঙ্কে ব্যবসায়ীরা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩২৬ Time View
chadabaji
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁওয়ে চাঁদাবাজদের দৌড়াত্ম বেড়েছে। প্রায় সর্বত্রই চলছে নিরব চাঁদাবাজী। তাদের আতঙ্কে আতঙ্কিত ও অনেকটাই কোনঠাসা ব্যবসায়ীরা। বাধাঁদিলে বা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর নেমে আসে খড়গ। করা হয় শারীরিক নির্যাতন।

কখনো সরকারী দলের কোন না কোন নেতার নাম ভাঙিয়ে কখনও বা বিরোধী দলের প্রভাবশালী কোন নেতার নামে আদায় করা হচ্ছে এ সকল চাঁদা।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় অবস্থিত এইচ,কে,জি স্টীল মিল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত মঙ্গলবার একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬২৫৯) ওই প্রতিষ্ঠান থেকে কিছু উদ্বচ্ছিষ্ট মাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ট্রাকটির গতি রোধের পর তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ট্রাকটি প্রায় ৫ ঘন্টা আটকে রেখে দেয় সন্ত্রাসীরা। পরে চালক পণ্যের মালিককে জানালে মালিক ৯৯৯’এ ফোন করে। বিষয়টি ট্রাকের চালককে জানালে চালক সন্ত্রাসীদের তথ্যটি জানায়। পরে সটকে পরে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, স্থানীয় এক সাবেক ছাত্রনেতা তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শুধু এইচ,কে,জি স্টীল মিলই নয়, আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মালামাল আনা-নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক ও কভার্ডভ্যানগুলো থেকে জোর করে চাঁদা আদায় করে আসছে।

সম্প্রতি আষাঢ়িয়ার চর এলাকায় কিছুদিন আগে অপর একটি চক্র জোর করে বিদেশে রপ্তানীর উদ্দেশ্যে চট্টগ্রাম পোর্টে নিয়ে যাওয়া পোশাক ভর্তি একটি কভার্ডভ্যান ছিনতাই করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে।

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশ জিরো টলারেন্স। চাঁদাবাজদের বিষয়ে কোন ছাড় নেই, সে যেই হোক। শুধুমাত্র চাঁদাবাজীর বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। 

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL