1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

আলীরটেক ইউনিয়নে প্রতিবন্ধী লিপির মৃত্যু !

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪১ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লা সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে কবিরাজের কথায় পানিতে চুবানোয় লিপি আক্তার (২৬) নামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এরপর বিকেলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ সৎ বাবা আজহার মিয়া ও ভাই আল আমিনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি) শাহ জামান জানান, লিপি আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করার জন্য কবিরাজের কাছে নিয়ে যায় তার সৎ বাবা ও আপন ভাই। ওইসময় কবিরাজ লিপি আক্তারকে দিনে দুবার (সকাল ও বিকেল) ১০১ বার পানিতে ডুব দেয়ার জন্য বলেন।

এভাবে পানিতে ডুব দিলে লিপি সুস্থ হয়ে উঠবে। তাই কবিরাজের কথায় কয়েকদিন ধরে পানিতে চুবান সৎ বাবা ও ভাই। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে লিপি নিজে যেতে না চাইলে তাকে জোর করে পানিতে নিয়ে চুবাতে শুরু করেন। এক পর্যায়ে লিপি পানিতে মারা যান।

ওসি বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বাবা ও ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লিপির মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বাবা ও ছেলেকে আটক করা হয়।

আর নির্দেশ দাতা কবিরাজকেও আটকে অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর লিপির মৃত্যুর কারণ বলা যাবে।’

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL