1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে উধাও প্রেমিক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৩২ Time View
dorson
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সদর উপজেলার ফতুল্লায় কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েন আরজু ওরফে রাজু (২৬) নামে এক যুবক। এরপর তিনি বিয়ের বাজার করার কথা বলে সেখান থেকে পালিয়ে গেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানায় কিশোরীর চাচা বাদী হয়ে রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রাজু জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজু ও ভুক্তভোগী কিশোরী ফতুল্লায় একই বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে কিশোরী গার্মেন্টসে ও রাজু নিটিং কারখানায় কাজ করেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এরপর গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে।

এজাহারে আরও বলা হয়েছে, সম্প্রতি বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন রাজু। এর মধ্যে সোমবার সকালে বিয়ের প্রলোভনে আবারও তাকে ধর্ষণ করেন আসামি। এ সময় কিশোরীর বড় ভাইয়ের স্ত্রী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর বিষয়টি আশপাশের সবার মধ্যে জানাজানি হলে বিয়ের জন্য কেনাকাটার কথা বলে রাজু সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মামলা হয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL