1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বৃহস্পতিবার থেকে ঢাকা-না’গঞ্জ রেলপথে চলবে ১০ জোড়া ট্রেন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৫৮ Time View
tran
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রসে ডটকমঃ কঠোর বিধিনিষেধ শিথিলের এক সপ্তাহ পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে ১৬ জোড়ার পরিবর্তে আপাতত ১০ জোড়া ট্রেন চলবে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হবে।

নারায়ণগঞ্জ স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন থেকে সকালে চার জোড়া, বিকেলে চার জোড়া এবং দুই জোড়া ডেমোসহ মোট ১০ জোড়া ট্রেন চলবে।

পথটি এখন চলাচলের উপযোগী রয়েছে কি-না তা দেখার জন্য ডেমো ট্রেন দিয়ে ট্রায়েল দেয়া হয়েছে বলেও জানান স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মূলত বেসরকারি সংস্থা ট্রেন পরিচালনা করতো। প্রতিদিন এ পথে আসা-যাওয়া করতো ১৬ জোড়া ট্রেন। মাত্র ১৫ টাকা ভাড়ায় ৪৫ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পৌঁছাতে পারতেন যাত্রীরা। বিপরীতে বাসে ঢাকায় যেতে যাত্রীদের ব্যয় করতে হয় ৩৬ টাকা। সময় লাগে এক থেকে দেড় ঘণ্টার মতো।

২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই বন্ধ করা হয় ট্রেন চলাচল। সেই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনও বন্ধ হয়ে যায়। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। সেবার ট্রেন চালুর পরপরই দুবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। এরপর করোনার সংক্রমণ বাড়লে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই ছিল ট্রেন চলাচল।

এরই মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিলের পর সারাদেশে গণপরিবহন চললেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বিধিনিষেধ শিথিলের প্রথম দিন ১১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে কোনো ট্রেন চলাচল করছিল না, যা নিয়ে স্থানীয়ভাবে অনেক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে লকডাউন শিথিলের এক সপ্তাহ পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চালু হতে যাচ্ছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL