1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

শ্রমিক নেতাদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩১০ Time View
bam dol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাসদ নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ ও রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মেহেদী হাসানসহ নেতৃবৃন্দের উপর হামলাকারী চাঁদাবাজ জুটসন্ত্রাসী সুমন,

জুয়ারি জাহাঙ্গীরসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির,

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলার সংগঠক প্রদীপ সরকার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট বিসিক শাখার সভাপতি নূর হোসেন, কাঁচপুর শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রূপগঞ্জ উপজেলার আহ্বায়ক মোঃ সোহেল, তল্লা আঞ্চলিক শাখার নেতা কামাল হোসেন।

নেতৃবৃন্দ বলেন, গতকাল সন্ধ্যায় মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এলাকায় অবস্থিত বাসদ সদর উপজেলা কার্যালয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভা চলাকালে চাঁদাবাজ জুটসন্ত্রাসী সুমন, জুয়ারি জাহাঙ্গীর, কাউসার, আব্দুল্লার নেতৃত্বে হামলা চালায়। গত এক সপ্তাহ যাবৎ জুটসন্ত্রাসী সুমন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফের কাছে ৭ লাখ টাকা ও জুয়ারি জাহাঙ্গীর ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে শরীফকে হত্যা করবে এবং অফিস উচ্ছেদ করবে বলে হুমকি দেয়।

গতকাল সভাকালে সুমন ও জাহাঙ্গীরের নেতৃত্বে অফিসে প্রবেশ করে শরীফের কাছে চাঁদা দাবি করে হামলা চালায়। দলের অন্যান্য কর্মীরা শরীফকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও সন্ত্রাসীরা এলোপাথারী মারধর করে। এতে আহত হয় রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মেহেদী হাসান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের গাবতলী পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী, সংগ্রাম পরিষদ নেতা মিলনসহ ১০ জন নেতা-কর্মী। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, জুটসন্ত্রাসী সুমন ও জুয়ারি জাহাঙ্গীর বিএনপি-জামাতের শাসনামলে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ছিল। সুমনের বহু সন্ত্রাসী মামলা আছে, বিভিন্ন মামলায় জেল খেটেছে, মাদকের সাথে যুক্ত। বর্তমানে তারা মুখোশ বদল করে নারী গার্মেন্টস শ্রমিকদের রাস্তাঘাটে হয়রানি করে, এলাকায় চাঁদাবাজি করে। জাহাঙ্গীর ইন্টারনেট জুয়ারি চক্রের সাথে জড়িত এবং চাঁদাবাজিসহ এলাকায় নানা অপকর্মের সাথে যুক্ত।

নেতৃবৃন্দ বলেন, গতকাল রাতে থানায় মামলা দেয়া হয়েছে। মামলা নং ২৯, ৯/৮/২০২১। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। বরং মামলার আসামী সন্ত্রাসীরা অফিস এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং টেলিফোনে আমাদের সংগঠনের কর্মীদের হুমকি দিচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে চাঁদাবাজ জুটসন্ত্রাসী সুমন, জুয়ারি জাহাঙ্গীরসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL