1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

সোনারগাঁয়ে বাস চাপায় দুই পথচারী নারী নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩১৬ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় বাস চাপায় দুই পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা(৫০), একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২) পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেনের মেয়ে সিনথিয়ার সাথে পিরোজপুর গ্রামে মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর নববধু সিনথিয়ার সঙ্গে বর আল আমিনের বাড়িতে অতিথি হয়ে আসেন তারা৷

সম্পর্কে তারা সিনথিয়ার নানী ও দাদী। শনিবার সকালে বরের বাড়ি থেকে পাশ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে দেখা করতে যান। দেখা করা শেষে পুনরায় নববধু সিনথিয়ার বরের বাড়িতে ফেরার পথে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পারাপারের সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন (এসি) ঢাকা মেট্রো-ব, ১২-০৭৭৫ গাড়ি চাপায় দুজনেই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যান।

ঘটনাস্থলে কাঁচপুর হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসএম হাসান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। যার নং এশিয়া এয়ারকন ঢাকা মেট্রো-ব, ১২-০৭৭৫, লাশ দুটি কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL