1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

জুলুম-অত্যাচার বন্ধের দাবিতে না’গঞ্জে পাদুকা শ্রমিকদের সমাবেশ ও মিছিল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনাকালে ক্ষতিগ্রস্থ পাদুকা শ্রমিকদের সরকারি সহায়তা, আর্মি রেটে রেশন, আবাসন, বিনামূল্যে চিকিৎসা, ন্যায্য মজুরি, পেনসন, জুলুম-অত্যাচার বন্ধের দাবিতে পাদুকা শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহওে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পাদুকা শ্রমিক ফ্রন্টের সংগঠক ধনু চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাদুকা শ্রমিক বাদল বাদল চন্দ্র দাস, ভরত চন্দ্র দাস, বিদ্যা চন্দ্র দাস।

নেতৃবৃন্দ বলেন, জুতা তৈরি, মেরামত, রং করার শ্রমিক পাদুকা শ্রমিক।

সাধারণভাবে মানুষের সামনে এরা মুচি বলে পরিচিত। এরা সমাজে খুবই অবহেলা ও নিগ্রহের শিকার। করোনাকালে দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষ। এসময়ে সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু পাদুকা শ্রমিকরা এক্ষেত্রেও অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। পাদুকা শ্রমিকরা সরকারি সহায়তা পায়নি। করোনাকালে ৭০ ভাগ মানুষের আয় কমেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে পাদুকা শ্রমিকরা দুঃসহ জীবনযাপন করছে।

নেতৃবৃন্দ বলেন, সরকার অনেক উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে, প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু তার সুফল শ্রমজীবী মানুষের কাছে পৌঁছুচ্ছে না। সরকার বড় বড় বাজেট ঘোষণা করে, কিন্তু শ্রমজীবী মানুষের রেশন, আবাসন, বিনামূল্যে চিকিৎসা, পেনসনের দাবি আজও উপেক্ষিত।

নেতৃবৃন্দ বলেন, পাদুকা শ্রমিকরা মানুষের গুরুত্বপূর্ন সেবা দেন। কিন্তু তাদের ভাসমান অবস্থায় কাজ করতে হয়।

তাদের কাজের জন্য কোন স্থায়ী ব্যবস্থা নেই, ন্যায্য মজুরির কোন নীতিমালাও নেই। বরং তাদের উপর চলে বিভিন্ন অত্যাচার নির্যাতন। নেতৃবৃন্দ পাদুকা শ্রমিকদের জন্য করোনাকালে সরকারি আর্থিক সহায়তা, আর্মি রেটে রেশন, আবাসন, বিনামূল্যে চিকিৎসা, পেনসন, ন্যায্য মজুরি, কাজের জন্য স্থায়ী ব্যবস্থা এবং তাদের উপর সকল রকম অত্যাচার নির্যাতন বন্ধের দাবি জানান। ( প্রেস বিজ্ঞপ্তি )

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL