1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

মহানগর যুবদল নিয়ে অর্থ বানিজ্যে ঢাকা বিভাগীয় টিমের তালিকা বাতিলে সুবিধাবাদীদের আশায় ছাই

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৬ Time View
jobodol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অচিরেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করার কথা থাকলেও ঢাকা বিভাগীয় টিমের বিরুদ্ধে অর্থ বানিজ্যের অভিযোগ উঠার কারনে তা পিছিয়ে দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। সেই সাথে ঢাকা বিভাগীয় টিমের দেয়া আহবায়ক কমিটির সকল তালিকা বাতিল করেছেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক মাঠের রাজনীতি করা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও মামলা হামলার শিকার প্রকৃত নেতাদের হাতেই দায়িত্ব দেয়া হবে মহানগর যুবদলের। সেই সাথে স্থানীয় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ থাকতে হবে সেই তালিকায়। এসব পর্যবেক্ষন করবেন খোদ তারেক রহমান নিজেই।

চলতি মাসের ১৯ সেপ্টেম্বর র্ভাচ্যুয়াল কনফারেন্সর মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দদের এই নির্দেশ প্রদান করেন তারেক রহমান বলে জানান একটি সূত্র।

সূত্র আরও জানায়, ঢাকার পাশ^বর্তী জেলা গুলোকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছেন তার প্রতিনিধি দল। তারা সকল নেতাদের বিষয় খুজ খবর নিচ্ছেন, কোন নেতার কতগুলো রাজনৈতিক মামলা, কার সাথে ক্ষমতাশীনদের সক্ষতা রয়েছে, কারা দলের মধ্যে বিভক্তির সূচনা করছে, কোন নেতার কতটুকু সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব দেয়ার যোগ্যতা রয়েছে সে সব বিষয় গুলোর খোজ খবর নিচ্ছেন প্রতিনিধি দলটি।

এদিকে, ঢাকা বিভাগীয় টিমকে অর্থ দিয়ে ম্যানেজ করে পদ ভাগিয়ে আনার চেষ্টা করা নেতাদের এক প্রকাশ কপাল পুড়েছে। কারন ঢাকা বিভাগীয় টিম তাদের অর্থ পকেটে তুলতে সক্ষম হলেও এবার আশানুরুপ পদে আনতে হচ্ছেন পুরো ব্যর্থ। যার ফলে সুবিধাবাদীদের গুরুত্বপুর্ন পদের আশায় এক প্রকার ছাই পড়েছে।

নাম প্রকাশ করতে অনিছুক এক কেন্দ্র্র্রীয় নেতা বলেন, এখন সময় এসছে যুবদলকে শক্তিশালী করার এখানে কোন সরকারী সোর্স বা ক্ষমতাশীনদের সাথে আতাঁত করা যুবদল নেতাকে কমিটিতে স্থান দেয়া হবে না। এটা তারেক রহমানের নির্দেশ। যারা কর্মীদের ম্যানেজ করে রাজপথে রাখতে পারবে, সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সংগঠনকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই যুবদলের দায়িত্ব দেয়া হবে। কোন ভাইয়ের নির্দেশে বা সুপারিশে কেউ কমিটিতে স্থান পাবে না।

প্রকৃত ও যোগ্য নেতার হাতেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দায়িত্ব প্রদান করা হবে। আর এই পন্থা শুধু যুবদলের জন্যই নয়, বিএনপি,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সব সংগঠনের ক্ষেত্রেই প্রযোয্য হবে।

তিনি আরও বলেন, এবার সব গুলো কমিটি হবে প্রবীন ও তরুনদের সমন্বয়ে। যেখানে সভাপতি প্রবীন হলে সাধারণ সম্পাদক হবে উদীয়মান তরুন সমাজের একজন। যাতে করে আগামী দিনে বিএনপির রাজনীতিতে প্রবীনদের সাথে কাজ করে তরুনরাও সাংগঠনিক দক্ষতা সংগঠনকে সু-সংগঠিত করার কৌশলতাকে রপ্ত করতে পারে। তাই সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী দিনে রাজপথের ত্যাগী নেতাদের নিয়ে ঘর সাজাবে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL