1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত

ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৬ Time View
fothulla

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার  ফতুল্লা দেলপাড়া এলাকায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়ি থেকে নিহত স্বামী জাহাঙ্গীর আলম জনি (৪১) এরগলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। এসময় স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে পুলিশ হেফাজতে নেয়া হয়।

সূত্র জানায়, মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১)। একসময় জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন এবং দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

তাদের সংসারে একটি সন্তান রয়েছে। জাহাঙ্গীর আলম জনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন। এ কারণে অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ থেকে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোববার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ানো হয়। পরে গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে চাপাতি দিয়ে গলা কেটে এবং দুই হাতের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL