1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ১৩ দফা দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার যাত্রামুড়ায় অবস্থিত দেওয়া নীট কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানা খুলে দাও, ২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ১৩ দফা দাবিতে আজ নারায়ণগঞ্জ শহরে মিছিল ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কারখানার শ্রমিক লিমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি আনোয়ার খান, বিসিক আঞ্চলিক শাখার সভাপতি নুর হোসেন সরদার, কাঁচপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, আরও বক্তব্য রাখেন কারখানার শ্রমিক সোহেল, মাজহারুল, সামসুন নাহার ও আকলিমা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে দেওয়া নীট কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানা খুলে দিতে হবে। শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন ও ১৩ দফা দাবি মেনে নিতে হবে। গত ৩ বৎসর যাবৎ মালিক কর্তৃপক্ষ শ্রম আইন অমান্য করে কারখানা পরিচালনা করে আসছে। কখনই শ্রমিকদের শ্রম আইন অনুুযায়ী বেতন ভাতা পরিশোধ করা হয় না, বেতন পরিশোধের কথা বললেই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের হুমকি ধামকি দেওয়া হয়।

গত ২ মাসের বেতন শ্রমিকরা পায় নাই। যখন শ্রমিকরা বেতনের কথা বলে আজ নয় কাল এই বলে কালক্ষেপন করে থাকে। ন্যুনতম মজুরি বাস্তবায়ন করেন নাই। গত ২ দিন যাবৎ বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিয়ে বেতন পরিশোধ করেন নাই। কারখানা সামনে গেলে কারখানা তালাবদ্ধ করে রাখে। একটি রপ্তানীমুখী শিল্প কারখানা শ্রম আইন লঙ্ঘন করে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে। ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ এবং কলকারখানা অধিদপ্তর বিষয়টি দেখার কথা থাকলেও প্রতি মাসে অডিট করার পরও কিভাবে কারখানা পরিচালনা করে তা আমাদের বোধগম্য নয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১৩ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় যে কোন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রশাসন এবং মালিক কর্তৃপক্ষ দায়ী থাকবেন। (প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL