1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

ধর্ম নিয়ে কখনো উস্কানীমুলক বক্তব্য দেয়া যাবে না: এএসপি শফিকুল ইসলাম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। বর্তমানে মাদক প্রধাণ সমস্যা হয়ে দাড়িয়েছে। মাদকের কড়াল ঘ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। তাই প্রশাসনের পাশাপাশি আপনাদেরর এগিয়ে আসতে হবে। অভিভাবকদের সচেতনতা তৈরী করতে হবে।

আপনার সন্তান কোথায় যায় আপনারই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন পরিবারের একজন মাদকাসক্ত সন্তান থাকলে সে পরিবারে শান্তি বিনষ্ট হয়ে যায়। তাই আপনারা একটু সচেতন হলেই বেচে যাবে আপনার সন্তান তথা যুব সমাজ।  তাহলেই ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আমরা সুফল ভোগ করতে পারব।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বন্দর থানা প্রশাসনের আয়োজনে থানার অডিটোরিয়ামে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,ধর্ম নিয়ে কখনো উস্কানীমুলক বক্তব্য দেয়া যাবে না। ইসলাম সব সময় শান্তির কথা বলে। যেই উত্তম যার দ্বারা কোন অন্যায় সংঘটিত হয়না। বিদায় হজ্জের ভাষনে হুজুর(সঃ) বলেছেন,তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করনা। যার যার ধর্ম তার তার কাছে। এই দেশ সম্প্রতির দেশ। ইসলাম সব সময় সহানুভূতির কথা বলে। সহমর্মিতার কথা বলে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। মুক্তিযোদ্ধের সময় একটা শ্লোগানই ছিল বাংলার হিন্দু,বাংলার মুসলিম,বাংলার বৌদ্ধ,বাংলার খ্রিষ্টান আমরা সবাই বাঙ্গালী। এই চেতনায় উজ্জিবিত হয়ে আমরা জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা রইল।

বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,বন্দর প্রেসক্লাবের সভাপতি এ্যাড.শাহআলী পিন্ট,সাধারন সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকি,বন্দর থানা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস,দক্ষিন লক্ষনখোলা জামে মসজিদের পেশ ঈমাম,মাওলানা আলআমিন আনসারী,বন্দর শাহীমসজিদ শাহজালাল মাদ্রাসার উপদেষ্টা মাওলানা শাহজালালসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL