1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারাগায়ে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেনারেটর অপারেটরের মৃত্যু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৪১ Time View

দ্যা বাংলা এক্সপ্রেসস ডটকম: সোনারগাঁও পৌরসভার বাগমুছা ঋষিপাড়া পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুম্মন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । বুধবার ( ১৩ অক্টোবর ) সকালে এ ঘটনা ঘটে । জুম্মন মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের মোশারফ মিয়ার ছেলে। তিনি বাগমুছা ঋষিপাড়ার পূজামণ্ডপে জেনারেটরের অপারেটর ছিলেন।

জানা যায়, বুধবার ভোর ৫ টার দিকে পূজামণ্ডপে বিদ্যুৎ চলে যায়। এ সময় জুম্মান জেনারেটর চালু করলে জেনারেটরের তারে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঋষিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর জুম্মন জেনারেটর চালু করতে গিয়ে হঠাৎ বুকের ব্যথায় মাটিতে পড়ে যায় । পরে তার সহযোগীরা তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎক ডা. আক্তার জাহান বলেন, জুম্মনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

তার সঙ্গে থাকা স্বজনরা জানায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলতে পারব না।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL