1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোর নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে আতিক (১৮) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় তানজিম কবির সজু নামের কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও দুইজন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, তিনজন ছাদে উঠে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ছাদ থেকে পড়ে মৃত ব্যক্তিকে মর্গে রাখা হয়েছে। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে তিনজনের পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, ছাদ থেকে পড়ে যাওয়া একজনকে ভিক্টোরিয়া এবং দুইজনকে ঢামেকে পাঠানো হয়েছে। আপাতত এটুকুই জানি।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু জানান, ঘটনাটি শুনেছি। তারা ব্যানার ঠিক করতে গিয়ে পড়ে গেছে বলে শুনেছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL