1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

সোনারগাঁয়ে ছুরিকাঘাতে প্রেমিক খুন, প্রেমিকা ও বন্ধু আটক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৫৫ Time View
khon
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে ছুরিকাঘাতে নবকুমার সাহা নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এশিয়ান হাইওয়ে সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত নবকুমার সাহা নরসিংদীর হাজীপুর গ্রামের নারায়ণ সাহার ছেলে। তিনি রূপগঞ্জের বান্টি বাজারে একটি থ্রী পিছের শো রুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য নিহতের  প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলীকে আটক করেছে পুলিশ।

আটক তাহমিনা গাজীপুর জেলার কাপাসিয়া থানার খিরাষী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। রহমত আলী নরসিংদী মাধবদী  নওপাড়া গ্রামের দেওয়ান আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন তালতলা তদন্ত  কেন্দ্রের পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন। তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন জানান, হিন্দু ধর্মাবলম্বী নবকুমার সাহা ও  মুসলিম ধর্মাবল্বী তাহমিনার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দুই জন দুই ধর্মের হওয়ায় তাদের প্রেমের সম্পর্ক নবকুমার সাহার বাড়ির লোকজন মেনে নেয়নি। এ নিয়ে তার পরিবারের সঙ্গে মনমালিন্য চলছিল।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে মদনপুরে বন্ধু রহমত আলীকে আনতে যাচ্ছিলেন নবকুমার। পথে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় নবকুমারকে উদ্ধার করে গাউছিয়া আল রাজী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে রাতে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, হত্যাকান্ডের ঘটনাটি পরিকল্পিত। এ ঘটনার সঙ্গে তিনজন যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে।

ইনচার্জ ইকবাল জানান, নবকুমারকে ঢামেকে নেওয়ার আগেই প্রেমিকা তাহমিনা রাজধানীর মহাখালী থেকে ঢামেক হাসপাতালে ছুটে যান। তাহমিনাই নবকুমার সাহাকে শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবকুমার সাহার প্রেমিকা তাহমিনা ও বন্ধু রহমত আলীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা নিহতের ছোট ভাই শুভ সাহা বলেন, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL