1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৫ Time View
jokhom
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁদার দাবীতে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত জখম করেছে সন্ত্রাসীরা। গত রোববার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় গতকাল সোমবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কাদিরগঞ্জ গ্রামে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ী ক্রয়সূত্রে মালিক হয়ে তার জমিতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাড়ির দোতলা বিল্ডিংয়ের কাজ শুরু করেন। বাড়ির কাজ শুরু হওয়া পর থেকে একই এলাকার আমিনুল ইসলাম সেন্টুর ও সাইফুল ইসলামসহ অজ্ঞাত ৩জন মিলে ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে শ্রমিকদের মারধর করে কর্মরত শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়। এতে প্রতিবাদ করায় আমিনুল ইসলাম সেন্টু ও সাইফুল ইসলাম নেতৃতে ১০-১২ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী রামদা, চাইনিজ কুড়াল, শাবল ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ীর উপর হামলা চালায়। এসময় ব্যবসায়ী জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এসময় বাড়ির আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে হামলাকারীরা। আহত জাহাঙ্গীর হোসেনের আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা না পেয়ে আমার উপর হামলা করা হয়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে লুটপাট চালায়।

অভিযুক্ত আমিনুল ইসলাম সেন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তবে আমাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL