1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

আড়াইহাজার বিএনপির কমিটি থেকে ৯ নেতার পদত্যাগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৬ Time View
arihajar bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ না’গঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৯ নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকরা নেতারা হলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবু, সদস্য ছানাউল্লাহ মোল্লা, আনোয়ার হোসেন, আড়াইহাজার পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর, মাছুমা বেগম, গোপালদী পৌরসভার আহ্বায়ক কমিটির তিন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আবদুল বাছেদ ও বাবুল হোসেন।

সংবাদ সম্মেলন হাবিবুর রহমান হাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ আর্থিক সুবিধার বিনিময়ে অসাংগঠনিকভাবে আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভার বিতর্কিত কমিটি গঠন করেছে। তারা কমিটির গুরুত্বপূর্ণ পদ বিক্রি করেছেন। তাই কমিটি থেকে পদত্যাগ করেছি।

তিনি আরও বলেন, মনগড়া কমিটিতে দলের কোনো ত্যাগী নেতার স্থান হয়নি। মামুন মাহমুদ ও আজাদ বিশ্বাস দলের নাম ভাঙিয়ে সুবিধাবাদিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তারা কমিটি বাণিজ্য করেছেন। এতে দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটি ঘোষণার পর থেকেই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে স্থানীয় নেতাকর্মীরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL